একসময় বিয়ে মানেই ছিল দুজনের জীবন ও সম্পদকে একসঙ্গে মেলানো। কিন্তু সময়ের সঙ্গে সে ধারণায় পরিবর্তন এসেছে। এখন অনেকেই বিয়ের আগে নিজের আয়, সঞ্চয়, ঋণ, সম্পদ ও ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে চান।
একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হবে, আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু অনেক সময় দুই পক্ষই সমঝোতা করতে চায় না। জেদ, অহংবোধ, কে বড় আর কে ছোট এমন বিষয়গুলো মনে পুষে রাখে।