ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের ডাইনিংয়ে কুকুরের অবাধ বিচরণে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থী ও হল কর্তৃপক্ষের অসচেতনতা এবং নিয়ম না মানার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।