অসাধারণ কণ্ঠশক্তির প্রদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সরকারি নগর ঘোষক জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ। ‘লর্ড জোসেফ’ নামেও পরিচিত এই ঘোষক ১২২ দশমিক ৪ ডেসিবল তীব্রতার চিৎকার করে পুরুষদের মধ্যে সবচেয়ে জোরালো কণ্ঠের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।