চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চবি শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।
হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ।