উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে কম্বোডিয়ায় নেওয়া হচ্ছে তরুণদের। কিন্তু চাকরির পরিবর্তে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে উচ্চ নিরাপত্তাবেষ্টিত সাইবার স্ক্যাম সেন্টারে। যেখানে পাসপোর্ট জব্দ করে জোরপূর্বক তাদের যুক্ত করা হচ্ছে অনলাইন প্রতারণায়।