বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালেই চালু হচ্ছে। এর মাধ্যমে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে সরবরাহের চাপ স্বাভাবিক হবে।