
আসবাবপত্র কেনার দরপত্র হওয়ার বিধিগত বাধ্যবাধকতা হলো গুডস বা পণ্য সরবরাহ ক্যাটাগরিতে। অথচ সেটি আহ্বান করা হয়েছে ওয়ার্কস বা নির্মাণকাজ ক্যাটাগরিতে। এরপর একের পর এক বড় অঙ্কের কার্যাদেশ গেছে নিজের পছন্দমাফিক নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের হাতে।

বঙ্গভবন থেকে সার্কিট হাউজ, আদালত থেকে হাসপাতাল সকল স্থানে অফিসের আসববাবপত্র ও ইন্টিরিয়রের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে একচেটিয়ে কাজ পেয়ে আসছে হাতিল ফার্ণিচার।

সংসদের সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত ভবনের আসবাবপত্র কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম বা ‘নয়-ছয়’ বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।