শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে রাষ্ট্র এবং সমাজের ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান। রবিবার (২৪ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ‘আইনগত তথ্য ও সেবা ডেস্ক’ থাকলেও সেখানে মেলে না কোনো সেবা। সেবা ডেস্কের ভেতরে পড়ে আছে ময়লা-আবর্জনা আর ডাস্টবিন। কর্মীর অভাবে আইনি সহায়তা নিতে আসা সাধারণ মানুষ তথ্য ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।