বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) ফি’ নামে নিয়মবহির্ভূতভাবে প্রায় সাত লাখ টাকা আদায় করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের কাছ থেকে একই খাতে ভিন্ন নামে ফি আদায়ের অভিযোগে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘ইউনিয়ন ফি’ ও ‘কেন্দ্রীয় সংসদ ফি’– এই দুই নামে বছরের পর বছর বিপুল পরিমাণ অর্থ আদায় করা হলেও এর কোনো স্বচ্ছ হিসাব প্রকাশ না করার অভিযোগ উঠেছে।