
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রবিবার (২৫ জানুয়ারি) টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের দল।

এই জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ। দুইয়ে নেমে যাওয়া ভারতের ৪ ম্যাচে ৯ পয়েন্ট। শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ছিল সোমবার (১৯ জানুয়ারি)। বাংলাদেশ ৩-০ গোলে জয় পেয়েছে নেপালের বিপক্ষে। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ নারী ফুটসাল দল।