আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ সংসদ নির্বাচন দেখতে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। তারা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৩২ জন ব্যক্তিগত পর্যবেক্ষকের সঙ্গে যোগ হচ্ছেন।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট পর্যবেক্ষণে নিজেদের জন্য আলাদা কোনো নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।