শিরোনাম

নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিকদের ব্রিফ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিকদের ব্রিফ করবে ইসি
নির্বাচন কমিশন ছবি: সিটিজেন জার্নাল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, ব্রিফিংয়ে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণের সার্বিক ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত থাকবেন।

/এসএ/