
ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র তার পোলিং এজেন্টদের তিন ঘণ্টা ধরে ঢুকতে দেওয়া হয়নি। এ সময় কেন্দ্রে কী ঘটেছে, তা জানতে চান তিনি।

জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে অবস্থিত মোতালেব প্লাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার অর্জন করেছে। এই অধিকার প্রয়োগে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।