আজ ৭ মার্চ। বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে এক অনন্য ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের সামনে বজ্রকণ্ঠে ভাষণ দিয়ে স্বাধীনতার দিকনির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।