শিরোনাম

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা
আরিনা সাবালেঙ্কা

টেলর টাউনসেন্ডকে সরাসরি দুই সেটে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আরিনা সাবালেঙ্কা। সাবালেঙ্কা ৬-৪, ৬-৩ গেমে হারান টাউনসেন্ডকে।

৭৫ মিনিটের ম্যাচে দুই খেলোয়াড় মিলে করেছেন ১০টি সার্ভিস ব্রেক। দ্বিতীয় সেটে একসময় ৩-১ গেমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত টানা পাঁচ গেম জিতে জয় নিশ্চিত করেন সাবালেঙ্কা।

ইউএস ওপেনে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুটি শিরোপা জিতেছিলেন সাবালেঙ্কা। সেই ধারাবাহিকতায় নিউইয়র্কে তার অপরাজিত থাকার সংখ্যা এখন ১৮ ম্যাচ। টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও শিরোপার অন্যতম দাবিদার তিনি।

২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে টানা ছয় আসরে সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা।

নিউইয়র্কে টানা তৃতীয় শিরোপা জিততে পারলে সেরেনা উইলিয়ামসের পাশে বসবেন তিনি। সেরেনার পর ইউএস ওপেনে টানা তিনবার নারী এককে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আর কারও নেই।

শেষ আটে সাবালেঙ্কার সামনে কঠিন পরীক্ষা। তার প্রতিপক্ষ উইম্বলডন চ্যাম্পিয়ন লিন্ডা নোসকোভা।

/টিই/