পারলেন না জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের ইতিহাস

সিটিজেন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রবিবার (১ ফেব্রুয়ারি) প্রথম সেটে চতুর্থ বাছাই নোভাক জোকোভিচের কাছে পাত্তা পাননি শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট নিজের করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন আলকারাজ। এই জয়ের ফলে সবচেয়ে কম বয়সী হিসেবে ক্যারিয়ার স্লাম জয়ের কীর্তিও গড়লেন স্প্যানিশ এই টেনিস তারকা।
আলকারাজ ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারান জোকোভিচকে। তাতে সার্বিয়ান টেনিস কিংবদন্তি জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষাটা আরও বাড়লো।
স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে ক্যারিয়ার স্লাম পূর্ণ করলেন ২২ বছর বয়সী আলকারাজ। সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ এর আগে দুবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন।
ম্যাচের শুরুটা ভালো করেন ৩৮ বছর বয়সী জোকোভিচ। প্রথম সেট ৩৩ মিনিটে ৬-২ গেমে জিতেন। দ্বিতীয় সেটে ৩৬ মিনিটে ৬-২ গেমে জিতে সমতা ফেরান আলকারাজ। তৃতীয় সেটে আলকারাজ জিতেছেন ৬-৩ গেমে। তবে ৫১ মিনিট স্থায়ী সেটটায় প্রতিটি পয়েন্ট নিতেই লড়াই করতে হয়েছে আলকারাজকে। শেষ গেমে তো চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন জোকোভিচ।
শেষ সেটটা হয়েছে সবচেয়ে লম্বা। ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ১২ নম্বর গেমেই প্রথম সার্ভিস ব্রেক করতে পারেন কেউ। আর তাতে সেটটি ৭-৫ গেমে জিতে প্রথমবার নরমান ব্রুকস কাপ হাতে তুললেন আলকারাজ। ফাইনালে উঠেও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারলেন না রেকর্ড ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জোকোভিচ।