শিরোনাম

বার্সেলোনা ওপেন থেকে সরে গেলেন আলকারাজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা ওপেন থেকে সরে গেলেন আলকারাজ
কার্লোস আলকারাজ। ছবি: সংগৃহীত

ডান হাতের ইনজুরির কারণে বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন কার্লোস আলকারাজ। বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পান এই স্প্যানিশ।

দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হওয়ার কথা ছিল আলকারাজের। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইনজুরি যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে বেশি গুরুতর। তাই ভবিষ্যতের কথা বিবেচনা করে বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে টেনিস র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা আলকারাজ।

আলকারাজ বলেন, ‘পরীক্ষা করার পর আমরা বুঝতে পেরেছি যে ইনজুরিটি আমাদের ভাবনার চেয়েও বেশি গুরুতর। ভবিষ্যতের কথা ভেবে এখন শরীরের কথা শোনা এবং বিশ্রাম নেওয়া আমার জন্য জরুরি।’

গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যান আলকারাজ।

/টিই/