শিরোনাম

ইতালিয়ান ওপেনের ফাইনালে সিনার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইতালিয়ান ওপেনের ফাইনালে সিনার

দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনে ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। সিনার ৬-২, ৫-৭, ৬-৪ গেমে হারান মেদভেদেভকে।

এবার ফাইনালে জিতলেই সার্বিয়ান তারকা জোকোভিচের পর, দ্বিতীয় জন হিসেবে গোল্ডেন মাস্টার্স (৯টি মাস্টার্স টুর্নামেন্টের সব জয়) জয়ের কীর্তি গড়বেন সিনার। এখন পর্যন্ত আটটি জিতেছেন তিনি।

রবিবার (১৭ মে) ফাইনালে সিনার খেলবেন রুডের বিরুদ্ধে। নরওয়ের এই টেনিস খেলোয়াড় সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বর লুসিয়ানো দারদেরিকে ৬-১, ৬-১ গেমে হারান।

এখানে জিততে পারলে আগামী সপ্তাহে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ফরাসি ওপেন শুরু করবেন সিনার। চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফ্রেঞ্চ ওপেন এখনও জিততে পারেননি ২৪ বছর বয়সী তারকা।বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।

/টিই/