শিরোনাম

লা লিগায় উড়ন্ত শুরু বার্সেলোনার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লা লিগায় উড়ন্ত শুরু বার্সেলোনার
বার্সেলোনার গোল উদযাপন

স্প্যানিশ লা লিগায় প্রথম ম্যাচেই উড়ন্ত শুরু করেছে বার্সেলোনা। রবিবার (২৩ আগস্ট) রাতে এলচেকের বিরুদ্ধে ৫-০ গোলের বড় জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। রাফিনিয়া ও ফেরমিন লোপেজ জোড়া গোল করেছেন। বাকি গোলটি করেন দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ফরোয়ার্ড করিম আদেয়েমি।

২০২৬-২৭ মৌসুমের শুরুর ম্যাচে পুরো সময়টা দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। ম্যাচের প্রায় ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে গোলের জন্য ১২টি শট করে তারা। এর ৭টি ছিলো লক্ষ্যে। যার ৫টিই জালে জড়িয়েছে দলটি।

বিপরীতে ৭ শটের ২টি লক্ষ্যে রাখলেও গোল করতে পারেনি এলচে। চলতি লিগে এটি তাদের দ্বিতীয় ম্যাচ। এর আগে প্রথম ম্যাচে ডেপোর্টিভোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা।

ম্যাচের সপ্তম মিনিটেই বড় সুযোগ পায় বার্সেলোনা। এরিক গার্সিয়া এক দুর্দান্ত পাসে বল এগিয়ে দেন লামিন ইয়ামালের কাছে। তিনি বলের নিয়ন্ত্রণ নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন। তবে গোলরক্ষককে একা পেলেও লক্ষ্যে রাখতে পারেননি শট। বল চলে যায় জালের ওপর দিয়ে।

অবশ্য গোল পেতে তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটে ডি বক্সের ভেতরে ফাউলের শিকার হন রাফিনিয়া। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে বার্সেলোনার গোল উৎসব শুরু করেন ব্রাজিলিয়ান এই তারকা।

এরপর ব্যবধান দ্বিগুণ করতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামাল থেকে রাফিনিয়া হয়ে বল পান আদেয়েমি। চমৎকার ফিনিশিংয়ে এলচের গোলকিপারকে পরাস্ত করেন বার্সার হয়ে প্রথম প্রতিযোগিতামূলত ম্যাচ খেলতে নামা জার্মান তারকা।

দ্বিতীয়ার্ধে ফিরে আবারও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বার্সা। ম্যাচের ৬৫ মিনিটে ইয়ামাল ও আদেয়েমিকে তুলে নিয়ে অ্যান্থনি গর্ডন ও দানি ওলমোকে নামান হান্সি ফ্লিক। পরের ৬ মিনিটে জোড়া অ্যাসিস্ট করে বড় অবদান রাখেন গর্ডন।

পরে ৭১তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকেও শট নেননি গর্ডন। পাশে থাকা ফেরমিন লোপেজকে এগিয়ে দিলে বল জাড়ে জড়ান তিনি। এর ৮ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে বড় জয় নিশ্চিত করেন ফেরমিন লোপেজ।

/জেএইচ/