২ খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা

২ খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে, বাংলাদেশ সময় বুধবার সকালে। সেই ম্যাচের আগে দুশ্চিন্তায় আর্জেন্টাইন শিবির। ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো ও উইঙ্গার নিকোলাস গঞ্জালেস শারীরিকভাবে অস্বস্তিতে ভুগছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির খবর অনুযায়ী তাগলিয়াফিকো চোট পেয়েছেন, এখনও সেরে ওঠেননি। অন্যদিকে, গঞ্জালেসের পেশিতে টান লেগেছে। তিনি বুধবার আলাদাভাবে অনুশীলন করেছেন। তবে দুজনের কেউই আপাতত টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে নেই।
চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার লিওনার্দো বালের্দির বদলি এখনও নেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এজন্য আরেকটু অপেক্ষা করবেন তিনি।
যদি তাগলিয়াফিকোকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিতে হয়, তাহলে স্কালোনিকে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডের ৫৫ জনের মধ্য থেকে কাউকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে এগিয়ে থাকবেন আরেক লেফট-ব্যাক মার্কোস আকুনা।

পর্দা উঠলো ২০২৬ ফিফা বিশ্বকাপের