অবসরের ইঙ্গিত লেভানডফস্কির

অবসরের ইঙ্গিত লেভানডফস্কির
সিটিজেন স্পোর্টস ডেস্ক

আসন্ন জুন-জুলাইয়ে আবারও পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসরের। বড় টুর্নামেন্টে যেমন নতুন মুখের উত্থান ঘটে, তেমনি অনেক প্রতিষ্ঠিত তারকারা প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। ২০২৬ বিশ্বকাপ আসরে উঠতে ব্যর্থ হয়েছে পোল্যান্ড। তাতে এবার বিশ্বমঞ্চে খেলা হচ্ছে না রবার্ট লেভানডফস্কির।
প্লে-অফে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে পোল্যান্ড বিদায় নিয়েছে। এই হারের পর ৩৭ বছর বয়সী লেভানডফস্কি নিজের হতাশা গোপন করতে পারেননি।
সামাজিক মাধ্যমে মাঠ ছাড়ার একটি ছবি শেয়ার করেন লেভা, যার পেছনে বাজছিল ‘টাইম টু সে গুডবাই’। অনেকেই এটিকে তার বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
ম্যাচ শেষে পোলিশ গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় লেভানডফস্কি জানান, তিনি এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। ক্লাবে ফিরে গিয়ে বাকি ম্যাচগুলো খেলতে চান এবং সেই সময়ের মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন।
পরবর্তী বিশ্বকাপ চার বছর পর অনুষ্ঠিত হবে, তখন লেভার বয়স হবে ৪১ এর বেশি। পোল্যান্ড জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৬৫) ও গোল (৮৯) করার রেকর্ডও তার দখলে।