নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

সিটিজেন স্পোর্টস ডেস্ক

সব ঠিক থাকলে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপ দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারবেন কি না, এটাই বড় প্রশ্ন। নেইমারকে দলে রাখা উচিত কি না, এমন প্রশ্নে বিভক্ত ব্রাজিলের ফুটবল সমর্থকরা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘জি ই’ নেইমারের দলে থাকা না থাকার বিষয়টি নিয়ে একটি অনলাইন জরিপ করেছে।
জরিপে মোট ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৩টি। এর মধ্যে নেইমারকে বিশ্বকাপ দলে না রাখার পক্ষে ভোট দিয়েছেন ৫০.৭৯ শতাংশ সমর্থক, সংখ্যায় যা ৬৭ হাজার ৪০৬। আর তাকে দলে দেখতে চান ৪৯.২১ শতাংশ, অর্থাৎ ৬৫ হাজার ৩১৭ জন।
আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে আছেন নেইমার। গত সপ্তাহে তালিকা পাঠানো হয়েছে ফিফার কাছে।
২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলে ফেরা হয়নি নেইমারের। চূড়ান্ত দলে জায়গা না পেলে নেইমার নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারেন বলেও জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।
গত বছরের ডিসেম্বরে বাঁ হাঁটুর মেনিস্কাসে অস্ত্রোপচার করান নেইমার। এরপর মাঠে ফেরার পর নতুন করে কোনো চোটে পড়েননি। তবে ম্যাচ বেছে খেলছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০২৬ সালে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন নেইমার।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার।

৩৯০ রানে অলআউট বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ্য ৪৩৭
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে যা বললেন নেইমার
ব্রাজিলের দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?