ব্রাজিলের দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

ব্রাজিলের দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?
সিটিজেন স্পোর্টস ডেস্ক

কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করতে আর খুব বেশি সময় বাকি নেই। ২৪ ঘণ্টারও কম সময়ে জানা যাবে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দল। বিশ্বজুড়ে ভক্তদের মনে প্রশ্ন কখন ঘোষণা করা হবে ব্রাজিলের বিশ্বকাপ দল। কোথায় দেখা যাবে দল ঘোষণা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টা) শুরু হবে দল ঘোষণার অনুষ্ঠান। রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে অনুষ্ঠিত হবে দল ঘোষণার বিশেষ অনুষ্ঠান।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দেশি-বিদেশি প্রায় ৭০০ সংবাদকর্মী ইতিমধ্যেই অনুমোদন পেয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকার।
দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আনচেলত্তি। সেখানে বিশ্বকাপ পরিকল্পনা, দল নির্বাচন এবং নেইমারকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তার। নেইমারকে চূড়ান্ত দলে রাখা হবে কি না, সেটি দেখার বিষয়।
সিবিএফ টিভি তাদের ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এছাড়া টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি টিভি বা তাদের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে দল ঘোষণা অনুষ্ঠান।
এবার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপপর্বে ব্রাজিলের বাকি তিন প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

২৪৯ রানে এগিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
মেসির নাম শুনলে হার্টবিট বেড়ে যায় পরীমণির