শিরোনাম

ফাইনালের আগে অনুশীলন করতে পারলো না স্পেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালের আগে অনুশীলন করতে পারলো না স্পেন
লামিনে ইয়ামালরা অনুশীলন করতে পারেননি

বিশ্বকাপ ফাইনালের আগে বড় ধাক্কা খেলো স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একদিন আগে বজ্রপাতের কারণে শেষ মুহূর্তের অনুশীলন করতে পারেনি স্পেন।

নিউ জার্সির হুইপ্যানিতে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) স্পেনের শেষ অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সেশন। কিন্তু বৈরী আবহাওয়া স্প্যানিশদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

বজ্রপাতের ঝুঁকির কারণে প্রথমে অনুশীলন পিছিয়ে দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো সেশনই বাতিল করা হয়।

অনুশীলনস্থলের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে হয়। প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং ঝুঁকি পুরোপুরি কেটে গেলে ‘অল ক্লিয়ার’ সংকেত দেওয়া হয়। আবহাওয়ার অবস্থার উন্নতি না হওয়ায় স্পেনকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়নি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

/টিই/