১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৬: ১১

ছবি: সংগৃহীত
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাহিদ রানার আগুনে বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোণঠাসা হয়ে পড়েছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। সিরিজে টিকে থাকতে ১৯৯ রান লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই কিউই ব্যাটারদের ওপর চরম আধিপত্য বিস্তার করেন টাইগার বোলাররা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে মাত্র ২৮ রান খরচায় ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম শুরুটা করেন দারুণ নিয়ন্ত্রিতভাবে, যেখানে প্রথম চার ওভারের দুটিতেই মেডেন দেন তারা। অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসেই হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করেন নাহিদ রানা। পরের ওভারের প্রথম বলেই উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তিনি। মাত্র ১ রান খরচায় ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে শুরুতেই বড় চাপে ফেলে দেন এই তরুণ পেসার।
মাঝপথে কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৪) বিদায় করেন সৌম্য সরকার। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর নিক কেলি ও মুহাম্মদ আব্বাসের ৫৬ রানের জুটি কিউইদের কিছুটা লড়াইয়ে ফেরায়। একপ্রান্ত আগলে রেখে নিক কেলি ৮৩ রানের এক লড়াকু ইনিংস খেললেও বড় স্কোরের দেখা পায়নি নিউজিল্যান্ড। সেট ব্যাটাররা আউট হওয়ার পর রিশাদ হোসেন, শরিফুল ও তাসকিনের নিয়মিত আঘাতে দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। নিজের শেষ ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন নাহিদ রানা। ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে তিনি ইনিংসের সমাপ্তি টানেন। এর আগে গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। শেষ পর্যন্ত ১৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে বাংলাদে
শ।

শ।/এমএকে/