বাংলাদেশের রিভিউ নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক অভিযোগ

সিটিজেন ডেস্ক

মিরপুরে শেষ ওভারের নাটকীয় মুহূর্তে বাংলাদেশের নেওয়া একটি রিভিউকে ঘিরে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, বড় পর্দায় রিপ্লে দেখে বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং নির্ধারিত ১৫ সেকেন্ড সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সেই রিভিউ গ্রহণ করা হয়েছে। বিষয়টি ম্যাচ রেফারির কাছে অভিযোগ আকারে জানিয়েছে পাকিস্তান। তবে এই বিতর্কের মধ্যেই পাকিস্তানকে ১১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২৯০ রান তোলে। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেন।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও শক্ত লড়াই গড়ে তোলে। অধিনায়ক সালমান আলী আঘা সেঞ্চুরি করে দলকে ম্যাচে রাখেন। তবে ১০৬ রান করে তিনি আউট হলে পাকিস্তানের জয়ের আশা ধাক্কা খায়। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি চেষ্টা চালালেও নির্ধারিত ওভারে পাকিস্তান থামে ২৭৯ রানে।
ম্যাচের শেষ ওভারটি ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ। বোলিংয়ে ছিলেন রিশাদ হোসেন। এক পর্যায়ে পাকিস্তানের দরকার হয় ২ বলে ১২ রান। রিশাদের করা পরের বলটি লেগ স্টাম্পের বাইরে হওয়ায় আম্পায়ার প্রথমে ওয়াইড দেন। পরে বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করে রিভিউ নেয়।
টিভি রিপ্লেতে দেখা যায় বলটি শাহীনের ব্যাটের কানায় লেগে পেছনে গেছে। ফলে এলবিডব্লিউ না হলেও ব্যাটে লাগায় ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়। এতে সমীকরণ দাঁড়ায় শেষ বলে ১২ রান। শেষ বলেই স্টাম্পিং হয়ে যান শাহীন, আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
এই ঘটনার পর পাকিস্তান দলের পক্ষ থেকে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। পাকিস্তানের দাবি, নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে এবং বড় পর্দায় রিপ্লে দেখার সুযোগ পেয়েছে।
তবে ম্যাচের ফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। সময়সীমা সংক্রান্ত কোনো ভুল হয়ে থাকলে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া ছাড়া ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।