ব্রাজিল ম্যাচের জন্য সরকার টাকা খরচ করতে চায় না: ক্রীড়া প্রতিমন্ত্রী

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ আয়োজন করতে বড় অঙ্কের অর্থ খরচ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সেই খরচ মেটাতে সরকারের দ্বারস্থ হওয়ার আভাস সোমবার দিয়েছে বাফুফে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক প্রশ্নে উত্তরে জানান, ব্রাজিলের সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’
আমিনুল যোগ করেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধিদলের), তারা যদি বিভিন্ন স্পনসর এনে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।’
ব্রাজিল সফরের বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া এবং সরকারের কাছে বাফুফের সহযোগিতার প্রত্যাশা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিষয়টা (ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি।’
ব্রাজিল বাংলাদেশে এলে দেশের ফুটবলে কী লাভ? এমন প্রশ্নে আমিনুল হক বলেন, ‘আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল যদি বাংলাদেশে আসে, এসে যদি বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এর মাধ্যমে, এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই। হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা...সেটা হয়তোবা পূরণ হবে। দর্শকেরা হয়তোবা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে-এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।’

‘নতুন চেলসি’ গড়ার পথে জয়ে শুরু আলোনসোর
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে: ডি ভিলিয়ার্স
-CznNewsLab-2a1688.jpg)