সর্বোচ্চ রান করে ওমানকে হারালো আয়ারল্যান্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রান করলো আয়ারল্যান্ড। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ড ৫ উইকেটে ২৩৫ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। জবাব দিতে নেমে ১৩৯ রানে অলআউট হয় ওমান। তাতে ৯৬ রানের বড় জয় পায় আইরিশরা।
পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৪৭ রান করে। ৬৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। পল স্টার্লিংয়ের জায়গায় ভারপ্রাপ্ত নেতৃত্ব পাওয়া লরকান টাকারের সঙ্গে গ্যারেথ ডিলানি পঞ্চম উইকেটে বদলে দেন ম্যাচের দৃশ্যপট। ডিলানি ৩০ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫৬ রানে আউট হলে জর্জ ডকরেল ক্রিজে নামেন। তার বিধ্বংসী ইনিংসে ডেথ ওভারেই দলটি ৯৩ রান তোলে, যা তৃতীয় সর্বোচ্চ।
ডকরেলের সঙ্গে টাকারের জুটি ছিল ১৯ বলে ৭০ রানের। এই জুটির রান রেট ২২.১০, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক টাকার ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি, যা অধিনায়ক হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান। বিশ্বকাপে আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোরার হওয়ার পথে তিনি ৫১ বলে ১০ চার ও ৪ ছক্কা মারেন। ৯ বলে ৫ ছয়ে ৩৫ রানে অপরাজিত ছিলেন ডকরেল।
জবাব দিতে নেমে ১০.৫ ওভারে ৩ উইকেটে ১০০ রান তোলে ওমান। লড়াই করার মতো অবস্থায় ছিল তারা। তবে আমির কালিম ও হাম্মাদ মির্জার ৪৯ বলে ৭৩ রানের জুটি ভেঙে গেলে আর দাঁড়াতে পারেনি ওমান। ৪২ রানে তারা শেষ ৭ উইকেট হারায়। কালিম সর্বোচ্চ ৫০ রান করেন। ৪৬ রান আসে হাম্মাদের ব্যাটে।
আয়ারল্যান্ড নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ও টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানে জিতেছে। ওমানের হয়ে শাকিল আহমেদ সর্বোচ্চ তিন উইকেট নেন।