বাংলাদেশকে সিরিজ হারানো হবে বিশাল ব্যাপার: স্মিথ

নিজস্ব প্রতিবেদক

দলের তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে ২৬ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। এবার সিরিজ জয়ে চোখ কিউইদের। জিততে পারলে সেটা ‘বিশাল ব্যাপার’ হবে বলে জানিয়েছেন কিউই ক্রিকেটার নাথান স্মিথ।
সিরিজ জেতা কত বড় ব্যাপার এমন প্রশ্নে স্মিথ রবিবার (১৯ এপ্রিল) মিরপুরে স্মিথ বলেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল। নিউজিল্যান্ড দল হিসেবে আমরা সব কন্ডিশনে মানিয়ে নিতে চাই। আমরা এমন দল নিয়ে এসেছি যা পূর্ণ শক্তির নয়, তবে এখানে এসে অভিজ্ঞতা নিতে পারছে। এর ফলে দলের গভীরতা বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। এমন উইকেটে আমরা খেলে অভ্যস্ত নয়। ফলে আগের ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলা দারুণ আনন্দের ব্যাপার ছিল।’
ঢাকার গরমে আগে বল করা নিয়ে স্মিথ বলেন, ‘অবশ্যই, এই গরমে আগে বল করা অনেক কঠিন। কাজটা কঠিন। পেসাররা ২-৩ ওভারের স্পেল করবে সর্বোচ্চ, পরে পানি খেয়ে আবার মাঠে ফিরতে হবে। টিম এফোর্ট লাগবে। এখানে ১৪ জন প্লেয়ার আছে। যারা খেলছে না তারাও সাহায্য করবে। সবাই বাউন্ডারির সাইডে থাকে, আমাদের ড্রিংক্স দেয়।’
দ্বিতীয় ম্যাচের উইকেট নিয়ে স্মিথ বলেন, ‘মনে হচ্ছে দ্বিতীয় উইকেট প্রস্তুত করা হয়েছে। আমার মনে হয়, প্রথম ম্যাচের কাছাকাছিই হবে উইকেট।’

‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেকেন্ড-থার্ড টিম নেই’