৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
শান্ত ও মুশফিক দুজনই ফিফটি করেছেন

আবুধাবি টেস্টের তৃতীয় দিন শেষে আফগানিস্তানের বিপক্ষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল। আফগানিস্তানকে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট করার পর বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে।

বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩২৯ রান। লিটন দাস ৫ ও মেহেদী হাসান মিরাজ ০ রানে চতুর্থ দিন ব্যাটিং শুরু করবেন।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দলীয় ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। মুশফিক ৮১ রান করে ফিরলে জুটি ভাঙে। এটি তার ক্যারিয়ারের ৩০তম ফিফটি। মুশফিকের ১৪৮ বলের ইনিংসে চার ৯টি।

৮২ রান করে আউট হন অধিনায়ক শান্ত। তার ১৯১ বলের ইনিংসে ছিল ৫টি চার। শান্তর টেস্টে এটি অষ্টম ফিফটি।

এরপর হাসান মাহমুদও (১) দ্রুত আউট হন। এর আগে বল হাতে দারুণ করেন হাসান মাহমুদ। হ্যাটট্রিকসহ মোট ৫ উইকেট নেন তিনি ৫৫ রানে। হাসানের সঙ্গে এবাদত হোসেনের ৪ উইকেট শিকারে প্রথম ইনিংসে আফগানিস্তান থামে ২৪০ রানে।

বাংলাদেশ চতুর্থ দিনে লিড আরও কত বড় করতে পারে সেটি দেখার।

/টিই/