রোগের কাছে হার মেনে চলে গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

৩৯তম জন্মদিনের ঠিক আগের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক পেসার শাপুর জাদরান। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার আকস্মিক প্রয়াণের খবরটি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এক শোকবার্তায় এসিবি জানিয়েছে, সাবেক এই পেসারের মৃত্যুতে পুরো ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। আফগান ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে আজকের যে গৌরবোজ্জ্বল অবস্থান, তার ভিত্তিপ্রস্তর স্থাপনকারীদের অন্যতম একজন ছিলেন জাদরান। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই তিনি বল হাতে মাঠ কাঁপিয়েছেন। গতিময় ও দারুণ আক্রমণাত্মক বোলিংয়ের কারণে ব্যাটারদের মনে আলাদা এক ভীতি ছড়াতেন এ বাঁহাতি পেসার।
আফগানিস্তানের ক্রিকেটের সেই সোনালী প্রজন্মের প্রতিনিধি ছিলেন জাদরান, যাদের হাত ধরে দেশটি প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করে। বিশ্বমঞ্চে আফগানদের একটি লড়াকু ও প্রতিযোগিতামূলক দল হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে এই গতি তারকার অসামান্য অবদান ক্রিকেট ইতিহাসে সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।
২০০৯ সালে আফগানিস্তানের জার্সিতে শাপুর জাদরানের অভিষেক। সব মিলিয়ে দেশের হয়ে ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৮০টি।

প্রথম ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মিরাজ