শিরোনাম

হাইতির বিশ্বকাপ দলে অর্ধেকের বেশি প্রবাসী

সিটিজেন স্পোর্টস ডেস্ক
হাইতির বিশ্বকাপ দলে অর্ধেকের বেশি প্রবাসী

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে হাইতি। বিশ্বকাপ দলের অর্ধেকের বেশি ফুটবলারের জন্ম ফ্রান্সে। এমনকি হাতির ক্লাবে খেলা ফুটবলার আছেন মাত্র ১ জন!

হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে ঘোষিত দলের খেলোয়াড় তালিকায় থাকা মাত্র ১০ জনের জন্ম দেশটিতে। বাকি ১৬ জনের ১২ জনই ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রে জন্মেছেন দুজন, কানাডা ও সুইজারল্যান্ডে একজন করে।

মূলত বাবা-মা বা দাদা-দাদির সূত্রে তারা হাইতির নাগরিকত্ব নিয়েছেন। অবশ্য বেশিরভাগই হাইতির হয়ে এরই মধ্যে খেলেছেন।

দলে হাইতির ক্লাবে খেলা একমাত্র খেলোয়াড় উডনস্কি পিয়েরে। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেন হাইতির ক্লাব ভায়োলেট এসিতে।

এবারের বিশ্বকাপে হাইতি খেলবে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড।

হাইতি বিশ্বকাপ দল

গোলকিপার: জনি প্লাসিড, আলেকজান্ডার পিয়ের, জসুয়া দুভার্জার।

ডিফেন্ডার: কার্লেন্স আরকুস, উইলগেনস পগেইঁ, ডিউক ল্যাক্রোইক্স, মার্টিন এক্সপেরিয়েন্স, জঁ-কেভিন দুভার্ন, রিকার্দো আদে, হানেস ডেলক্রোয়ার্স, কিটো থার্মনসি।

মিডফিল্ডার: লেভারটন পিয়ের, কার্ল-ফ্রেড সেন্টে, ড্যানলি জিন-জ্যাকস, জঁ-রিকনার বেলেগার্ড, উডেন্সকি পিয়ের, ডমিনিক সাইমন।

ফরোয়ার্ড: লুইসিয়াস ডিডসন, রুবেন প্রভিডেন্স, জসুয়া ক্যাসিমির, ডেরিক এতিয়েন, উইলসন ইসিদোর, ডুকেন্স নাজোন, ফ্রান্টজডি পিয়েরো, ইয়াসিন ফরচুন, লেনি জোসেফ।

/টিই/