শিরোনাম

দ্বিতীয় সেশনও বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় সেশনও বাংলাদেশের

পাকিস্তানের প্রথম ইনিংসে দলীয় ১৭৪ রানে যখন রিজওয়ান আউট হওয়ার পর থেকেই হয়তো লিড নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ দল। তবে নবম উইকেটে সাজিদ আর শেহজাদ জুটি বেধে দ্বিতীয় সেশন পার করেছে।

চা-বিরতিতে যাওয়ার আগে পাকিস্তান করেছে ৮ উইকেটে ২০৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে আছে ৭২ রানে।

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। প্রথম সেশনের মতো এই সেশনেও বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট। আউট হয়েছেন বাবর, সালমান, রিজওয়ান ও হাসান।

দ্বিতীয় সেশনে ৪ উইকেটের ৩টি নিয়েছেন তাইজুল। তবে বাবর আজমকে ফিরিয়ে শুরুটা করেন নাহিদ রানা। এবারের পিএসএলে একই দলে খেলেছেন বাবর ও নাহিদ। তখন বাবর বলেছিলেন নাহিদের বল খেলতে চান না তিনি। সেই নাহিদের বলেই আউট হন। ফেরার আগে ডান-হাতি এই ব্যাটার খেলেন ৬৮ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১০টি চার।

এরপর সালমান (২১), রিজওয়ান (১৩) ও হাসানকে (১৮) ফিরিয়ে তাইজুল বাংলাদেশকে লিডের স্বপ্ন দেখাচ্ছেন।

/টিই/