শিরোনাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই রাবাদা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই রাবাদা
কাগিসো রাবাদা

পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও তার খেলার সম্ভাবনা কম।

১০ দিন আগে শীতকালীন অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে আঘাত পান রাবাদা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, আগামী চার থেকে সাড়ে চার সপ্তাহ মাঠে নামতে পারবেন না রাবাদা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

রাবাদার পুনর্বাসনের অগ্রগতির ওপর ভিত্তি করে টেস্ট সিরিজে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমের কিছু রিপোর্টে বলা হয়েছে, গ্রেড-থ্রি টিয়ারের কারণে রাবাদার টেস্ট সিরিজ মিস করার শঙ্কা আছে।

দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ধরে রাখার অভিযানে কাগিসো রাবাদার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টেস্টের আগে এই বোলারকে ফিট হিসেবে পেতে মরিয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

/টিই/