নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলব, ‘ছাত্রদলের কাছ থেকে রাজনীতি শিখুন’

নরসিংদী সংবাদদাতা

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক মতবিনিময় সভায় সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে এতটুকু বলব, আপনি সতর্ক থাকেন। কিছু শেখার চেষ্টা করেন। বিএনপির রাজনীতি থেকে, ছাত্রদলের নেতাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করেন। ছাত্রদল থেকে শিক্ষা নেন কীভাবে রাজনীতি করতে হয়।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার নিজ গ্রাম নুরপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল বলেন, আমরা চাই না, কেউ কারও কথায় কষ্ট পাক। কারণ বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে ফেরানো যায় না, তেমনি কারও মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলেও তা ফিরিয়ে নেওয়া যায় না। এজন্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলব, ‘আমার বক্তব্যগুলো ফলো করেন। অন্তত আমার বক্তব্য থেকে আপনি কিছু শিখতে পারবেন।
তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার। আমাদের বর্তমান সেনাপতি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মানবিক নেতা। তিনি মানুষের দুঃখ বোঝার চেষ্টা করেন। সেই জন্য আমরা মানবিক নেতা হয়েছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাচ্ছি। তার মতো নেতা পেয়ে আমরা গর্বিত। আপনারাও গর্ববোধ করতে পারবেন।’
‘আমাদের প্রধানমন্ত্রী চান প্রতিটা সন্তান যেন সুশিক্ষিত হয়। সন্তানরা যেন মাদকসংশ্লিষ্ট কাজে জড়িয়ে না পড়ে, যেন নেশায় আসক্ত না হয়। সবাই যেন উচ্চ শিক্ষিত হয়ে জীবন গড়তে পারে।’
এনসিপি সম্পর্কে আশরাফ উদ্দিন বলেন, দেখুন, এনসিপি আজ যেসব খারাপ ভাষায় কথা বলে, খারাপ বক্তব্য দেয়, তাতে মানুষে মানুষে ঝগড়া হয়। এজন্য তারা মানুষের গালি খায়, মানুষ তাদের ঘৃণা করে। আমরা এ রাজনীতি করি না।’
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।