সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম সংবাদদাতা

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ জুলাই) ভোর সোয়া ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত আজ ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান বলেন, নজরুল ইসলাম চৌধুরীর মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রাত ১০টায় প্রথম জানাজা হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর চন্দনাইশে পারিবারিক কবরস্থানে নজরুল ইসলাম চৌধুরীকে দাফন করা হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) হয়ে ৩ বার সংসদ সদস্য হন নজরুল ইসলাম চৌধুরী। দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি ছিলেন তিনি।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই