বিএনপির মনোনয়ন পেলেন সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় রয়েছেন আলোচিত টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ফাহমিদা হকের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি ঢাকায় বেড়ে উঠেছেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন ফাহমিদা হক।
বিএনপি সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে, জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়।
গত ১৭ ও ১৮ এপ্রিল দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন।
উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে ৩৬টি আসন পাবে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।