তিন আসনের বেশিরভাগ কেন্দ্রে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের বেশিরভাগ কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান জোটের নেতারা।
বিকাল সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। দলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ও মাওলানা আবদুল হালিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের বলেন, উল্লিখিত তিন আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি। তাই এসব কেন্দ্রের ভোট স্থগিত করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, নরসিংদী-৪ আসনের বেলাবো এলাকায় এক প্রিজাইডিং কর্মকর্তা ‘ধানের শীষ’ প্রতীকে সিল মারছেন– এমন তথ্যও তারা কমিশনকে জানিয়েছেন।
হেলাল বলেন, ভোট গ্রহণ চলমান থাকলেও বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। এখনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। পরিচ্ছন্ন ফলাফল নিশ্চিত করতে আমরা ইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি।
তিনি দাবি করেন, অনিয়মের প্রমাণ হিসেবে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। কুমিল্লার একটি আসনে তাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান।
এ ছাড়া নরসিংদী-৪ আসনে বিএনপির নেতা-কর্মীরা জোরপূর্বক সিল মারছেন বলেও অভিযোগ করেন হেলাল। নোয়াখালী ও ঝালকাঠির কয়েকটি কেন্দ্রেও অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।