শিরোনাম

সংসদে যাচ্ছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক
সংসদে যাচ্ছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ১৩ জনের তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এ তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই তালিকা ঘোষণা করেন।

এনসিপির নীতিনির্ধারণী একাধিক সূত্রে জানা গেছে, মনিরা শারমিনকে সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে পাঠানোর বিষয়টি দলীয়ভাবে চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংরক্ষিত আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

মনিরা শারমিন জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে ৩৬টি আসন পাবে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।

/এসবি/