পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) শব্দযুগল। পাশাপাশি পাসপোর্টের ভেতরের পাতার জলছাপেও আসছে পরিবর্তন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি ও দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শন যুক্ত করা হচ্ছে।
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ যুক্ত ছিলো। তবে ২০২০ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পূর্ব ঘোষণা ছাড়াই এটা বাদ দেয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আবার এটা ফিরিয়ে আনা হয়।
বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের সেই আদেশটি পুনর্বহাল করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।