শিরোনাম

পোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ সংবাদদাতা
পোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর একটি ও অন্য দুটি কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানিয়েছে, আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

/টিই/