গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি শুধু নবায়ন না করে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত এবং বাংলাদেশের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। কিন্তু দ্রুত শিল্পায়ন, অপরিকল্পিত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের নদীগুলো ক্রমেই দূষণ ও সংকটের মুখে পড়ছে। নদীদূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।
রাজধানীর নদীগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বুড়িগঙ্গার দূষণ এখনো বড় চ্যালেঞ্জ। নদীকে দূষণমুক্ত ও পুনরুদ্ধারে শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কার্যক্রম প্রয়োজন। নদী রক্ষা ও ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপরও গুরুত্ব দিতে হবে।

আ.লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে মোকাবিলা করা হবে: এ্যানি