শিরোনাম

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ‌তিন দি‌নের সফরে প্রথমবারের মতো ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফ‌রের শুরুর দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। আজ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন গর। আগামীকাল শনিবার তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

প্রসঙ্গত, সা‌র্জিও গর ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বের পাশাপাশি ভার‌তে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন কর‌ছেন।

/এফআর/