শিরোনাম

ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

সাবিকুন নাহার রিংকি
সাবিকুন নাহার রিংকি
ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং সার্জিও গর

তিন দিনের সফরে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি এ সফর করছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গরের ঢাকায় পৌঁছা‌নোর তথ্য দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’

/জেএইচ/