শিরোনাম

উৎপাদন শুরুর অনুমোদন পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
উৎপাদন শুরুর অনুমোদন পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ফলে উৎপাদন শুরু করতে আর বাধা নেই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ২ দশমিক ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

রূপপুর সূত্র বলছে, চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করাতে এক মাস সময় লাগে। এরপর কিছু কিছু করে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। চলবে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা। সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে রূপপুরের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে আগামী জুলাইতে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি প্রবেশের পর অন্তত ৬ মাস ধরে পরীক্ষামূলক উৎপাদন চলবে। সেপ্টেম্বরের আগে বাণিজ্যিক উৎপাদন শুরুর তেমন সম্ভাবনা নেই।

২০২৪ সালের ১৩ অক্টোবর প্রথম ইউনিট ও ২০২৫ সালের ১৭ অক্টোবর দ্বিতীয় ইউনিট চূড়ান্ত হস্তান্তরের কথা থাকলেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পের সময়সীমা ২ বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়।

/টিই/