শিরোনাম

যে বাসায় উঠতে পারেন মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যে বাসায় উঠতে পারেন মো. সাহাবুদ্দিন
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন লাইন। বঙ্গভবন ছাড়ার পর তিনি সেই বাসায় উঠতে পারেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে বাসায় টেলিফোনের সংযোগ দিতে আসেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুইজন কর্মচারী।

পদত্যাগ করার পর এই বাসার পঞ্চম তলায় সাহাবুদ্দিন উঠতে পারেন বলে জানা গেছে।

ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা মো. মাছুম জানান, তিন-চারদিন আগে স্যার (সাহাবুদ্দিন) এসেছিলেন এ বাসায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন এসেছিল। বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি এখানে আসেন, এরপর রাত পৌনে ৯টার দিকে চলে যান।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সচিবালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

/টিই/