মিরপুরে কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার; জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে পল্লবীতে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ‘প্রভাব বিস্তারের দায়ে’ দাঁড়িপাল্লা মার্কার দুই এজেন্টকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের দণ্ড দেন বলে পুলিশ জানিয়েছে। ওই দুজন হলেন- মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
অভিযোগ ওঠে, ওই কেন্দ্রের পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) নিয়ম বহির্ভূতভাবে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে সহায়তা করেন। তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।
কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, “মেহেদি হাসান খাদেম ও রাইহান হোসেন কেন্দ্রের পোলিং অফিসার সুমনা ইসলামের সহায়তায় ভোটকেন্দ্রে ‘অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা’ করেন। এ ঘটনায় তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।”