সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে।’
নির্বাচন ভবন থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে আখতার আহমেদ গণমাধ্যমকে এই পরিসংখ্যান নিশ্চিত করেন।
সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সচিবের দেওয়া তথ্যমতে, প্রথম চার ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে।