২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিজেডএন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বৈঠক হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। অধিবেশনের ফাঁকে কয়েকটি বৈঠক হবে। তবে এ ধরনের বৈঠকের সিদ্ধান্ত প্রায়ই শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।’
তিনি আরও যোগ করেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। সফরে প্রধানমন্ত্রী কার কার সঙ্গে দেখা বা বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে। এখানে গোপন করার কিছু নেই।’

৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী