শিরোনাম

বিটিভির অনুষ্ঠানের গুণগত মান উন্নয়নের পরামর্শ তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বিটিভির অনুষ্ঠানের গুণগত মান উন্নয়নের পরামর্শ তথ্যমন্ত্রীর
জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

যোগদানের প্রথম দিনেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শনে গিয়েছেন। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিটিভিতে যাওয়ার পর মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম ।

মন্ত্রী বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ সম্প্রচারের কার্যক্রম তদারকি করেন।

পরে বিটিভির কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের গুণগত মান উন্নয়নের পরামর্শ দেন এবং একই সঙ্গে বিটিভিকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের প্রত্যাশা পূরণে বিটিভির কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বিটিভির মহাপরিচালক মন্ত্রীকে বিটিভির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী এ সময় তাকে বিটিভির উন্নয়নে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

/এসআর/